1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোর শার্শার উলাশীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সং/ঘ/র্ষে নি/হ/ত ২ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

যশোর শার্শার উলাশীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সং/ঘ/র্ষে নি/হ/ত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর শার্শার উলাশীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শার্শা উপজেলার উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, আজ সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে  তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৪২) সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট