1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা-বরিশাল মহাসড়কে মুখোমুখি বাস সং ঘ র্ষে আহত ১৫ ,আশঙ্কাজন ৩ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তিনজন বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে ঘুরতে গিয়ে ড্রাম ট্রাকে নিচে চাপা পড়ে একজনের মৃ ত্যু সেনবাগের সারাহ মাহনাজ মাস্টার্স অফ ক্রিমিনাল জাস্টিস বিষয়ে সাফল্য অর্জন ! ১৪ই জুন: আরও একটি ঐতিহাসিক মু হূ র্তে র অপেক্ষায় দক্ষিণ চট্টগ্রাম কর্ণপুর মধ্যপাড়া দি নিউ টাইগার ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত। কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী: চকরিয়ায় সমাবেশ সমাবেশ স্হল পরিদর্শনেন স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মুক্ত ঢালজোড়া ইউনিয়ন গড়া লক্ষ্যে এক বিশাল সভা অনুষ্ঠিত নওমুসলিম পরিবারকে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনালে মুন্সীগঞ্জের পিপিআইএমএসসি: জেলাজুড়ে আনন্দের জোয়ার জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা-বরিশাল মহাসড়কে মুখোমুখি বাস সং ঘ র্ষে আহত ১৫ ,আশঙ্কাজন ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কে মুখোমুখি বাস সংঘর্ষে আহত ১৫ ,আশঙ্কাজন ৩

উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর।

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২/০৬/২৬ ইং) সকাল ১১ টার দিকে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ১৫ জনের অধিক আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন পরে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইয়েস পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট