1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ভাইয়ের ২০টি ঘর ভস্মীভূত হয়ে নিঃস্ব ৫ পরিবার. - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা

ভিডিও সংবাদ 👇👇

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ভাইয়ের ২০টি ঘর ভস্মীভূত হয়ে নিঃস্ব ৫ পরিবার.

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ভাইয়ের বসতবাড়িসহ অন্তত ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত অনুমানিক সারে ৭ টায় রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা রাজারামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে গবাদিপশু, খাদ্যশস্য ও নগদ অর্থসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বঠিনা রাজারামপুর এলাকার পশির উদ্দিনের পাঁচ ছেলে জহিরুল ইসলাম, ফারুক হোসেন, কাজল ইসলাম, মোতাহার হোসেন এবং আবুল হোসেন-এর বসতবাড়িতে এই অগ্নি- কান্ড ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জহিরুল ইসলামের চুলাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগুন একে একে পাঁচটি বাড়ির ২০টি ঘরে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে।  ততক্ষণে বসতঘরের সকল আসবাবপত্র, ধান-চাল, হাস-মুরগি গরু-ছাগল ও প্রয়োজনীয় নথিপত্রসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের বেশ কিছু গৃহপালিত গরু-ছাগল পুড়ে মারা গেছে। নগদ অর্থ ও মালামালসহ সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে।
মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের সদস্যরা। আকস্মিক এই বিপর্যয়ে সবকিছু হারিয়ে দিশেহারা এই পরিবারগুলো এখন সরকারি বা বেসরকারি জরুরি সহায়তার দিকে তাকিয়ে আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট