1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টাঙ্গাইলে ২৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

টাঙ্গাইলে ২৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইলের ৮ টি আসনে ৬৫ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।শুক্রবার ও শনিবার দিন ব্যাপী আটটি আসনের যাচাই বাছাইয়ে ঋণ খেলাফি, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় যথা নিয়মে ফরম পূরণ না করা, দলীয় মনোনয়ন জমা না দেয়ায় ভোটার তালিকা ত্রুটিপূর্ণসহ নানা কারনে মনোনয়ন পত্র বাতিল করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। পরে ২৮ ও ২৯ ডিসেম্বর ৬৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার ও মো. আব্দুল হালিম মিঞা, টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা আক্তার, খেলাফতে মজলিসের প্রার্থী হাসনাত আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির হাসরাত খান ভাসানী, স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জুয়েল সরকার ও রিপন মিয়া, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মামুনুর রহিম সুমন, স্বতন্ত্র মো. সাইফুর রহমান, মো. শরীফুল ইসলাম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ হায়দার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম আলরাজী, খেলাফতে মজলিসের মো. আবু তাহের, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম হাবিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ, আমজনতা পার্টির আলমগীর হোসেন, খেলাফতে মজলিসের মো. শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান কামাল ও আবুল ফজল মাহমুদুল হক মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক নিশ্চিত করেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট