1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভেজাল গুড়ের দাপটে,আসল রসের সংকট খেজুর গাছ হারানোর মূল্য দিচ্ছে বিক্রমপুর বাঁশি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

ভেজাল গুড়ের দাপটে,আসল রসের সংকট খেজুর গাছ হারানোর মূল্য দিচ্ছে বিক্রমপুর বাঁশি

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

একসময় শীত এলেই বিক্রমপুর অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ত খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ।ভোরের কুয়াশায় গাছির হাঁক,কলস ভরা টাটকা রস আর রসালো পিঠার আয়োজন ছিল গ্রামবাংলার চিরচেনা দৃশ্য।কিন্তু সময়ের ব্যবধানে সেই ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে।স্থানীয়দের অভিযোগ,গ্রাম ও আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের নামে নির্বিচারে কাটা হয়েছে অসংখ্য খেজুর গাছ।কিন্তু কাটা গাছের বিপরীতে নতুন করে খেজুর গাছ রোপণের উদ্যোগ নেই বললেই চলে।এর ফলে মারাত্মকভাবে কমে গেছে খেজুরের রস সংগ্রহ।বন্ধ হয়ে যাচ্ছে বহু গাছির পেশা।হারিয়ে যাচ্ছে শীতকালীন পিঠা-পুলির ঐতিহ্য।খেজুর গাছ শুধু একটি বৃক্ষ নয়,এটি গ্রামবাংলার সংস্কৃতি ও অর্থনীতির অংশ।খেজুরের রস দিয়ে তৈরি হতো রসের পাটিসাপটা, দুধচিতই,ভাপা পিঠা,তেলপিঠা,চন্দ্রপুলি,ক্ষীর ও পায়েস।এই খাবারগুলো ছিল সামাজিকতা ও পারিবারিক মিলনের প্রতীক।আজকের প্রজন্মের অনেকেই এসব নাম পর্যন্ত জানে না।এদিকে খেজুরের রসের সংকটে বাজারে বেড়েছে ভেজাল গুড়ের দাপট।চিনি,কেমিক্যাল ও রং মিশিয়ে তৈরি করা ভেজাল গুড় দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।একজন গাছি বলেন,গাছই যদি না থাকে, আসল গুড় আসবে কোথা থেকে?বিশেষজ্ঞরা বলছেন,জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে খেজুর গাছকে অগ্রাধিকার দেওয়া জরুরি।এটি পরিবেশবান্ধব,দীর্ঘদিন ফলন দেয় এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করে।স্থানীয়দের দাবি,সড়ক নির্মাণে খেজুর গাছ কাটলে বাধ্যতামূলকভাবে নতুন গাছ রোপণ করতে হবে।ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।তা না হলে খেজুরের রস ও রসালো পিঠা অচিরেই স্মৃতির পাতায় হারিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট