1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তারেক রহমানের নিরাপত্তা টিমে নতুন ৩ কর্মকর্তা নিয়োগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: চুল্লির আগুন নিভিয়ে চিমনি অপসারণ রাজশাহীতে লিচু বাগান পাহারাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে পরিবার সিলেটের চিকিৎসা অঙ্গনে নতুন দিগন্ত ওসমানী মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার রাজকীয় সংবর্ধনা কক্সবাজারের টেকনাফে ১ টি বিদেশী রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জামায়াত কর্মীকে গুলি করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন, মাওলানা বোরহান উদ্দিন সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল আহত নিয়ামতপুরে চেকপোস্টে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মা/দ/ক কারবারি আ/ট/ক বানিয়াচংয়ে নবাগত ওসি মহোদয়ের সাংবাদিক সমাজের সাথে মতবিনিময় টাঙ্গাইল ভূঞাপুরে উচ্চস্বরে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবন করার আটক ২ দাগনভূঁইয়ায় স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা ও লুটের অভিযোগ

ভিডিও সংবাদ 👇👇

তারেক রহমানের নিরাপত্তা টিমে নতুন ৩ কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তাঁর নিরাপত্তা টিমে নতুন করে আরও তিনজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হওয়া নতুন তিন কর্মকর্তা হলেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ: পরিচালক (নিরাপত্তা)। মেজর (অব.) মইনুল হোসেন: পরিচালক (প্রটোকল)।ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজম: পরিচালক (সমন্বয়)।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের সিদ্ধান্ত নেয় দল। সেই সিদ্ধান্তের আলোকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা বলয় আরও পেশাদার ও সুসংহত করার লক্ষ্যেই অভিজ্ঞ এই সামরিক কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এই নতুন নিয়োগের বিষয়টি অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট