বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার। গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত। দেশের এই ক্লান্তি লগ্নে ভিনদেশীদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরে,মানচিত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ। দূর্গাপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩ ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত… পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ! মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা পাঠিয়েও ফেরেননি কৃষক বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের রিফ্রেশার প্রশিক্ষণ (২য় ব্যাচ) অনুষ্ঠিত বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে উথলী নবান্নের মেলা, উৎসবের আমেজে মুখরিত শিবগঞ্জ নাজিরপুরে ৫ নং শাখারিকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি নাজিরপুরে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এর দোকানে আগুন। প্রথম ধাপেই ভোটের লড়াইয়ে মেলান্দহ উপজেলা, ১১ ইউনিয়নে নির্বাচনী আমেজ ফাইতংয়ে আবার লড়াই: সিলেকশন বনাম ইলেকশন! প্রতিশ্রুতি নাকি ন্যায্যতা — এবার জনগণ হিসাব চায় চাতরী চৌমুহনীতে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১ গাজীপুরে ক্রয়কৃত জমি দখলের আশঙ্কা টিনের বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ রবির রাজনৈতিক কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের নাম, প্রশ্নের মুখে চাকুরির বৈধতা !! ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ৬ মামলায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ।

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ।

মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাংকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা। তিনি জানান, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন, উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও এএসআই (কোর্ট সহকারী) বেলাল হোসেন।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পায় সংস্থাটি। এ ছাড়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান যায়েদী ট্রেডার্সের অনুকূলে যমুনা ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে। এ সময় নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় অবস্থিত যায়েদী ট্রেডার্স ওই নিলামে বিজয়ী হয়েছে। এ ঘটনায় নিলাম প্রক্রিয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক সূত্র জানায়, অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। তবে অভিযান শেষে অভিযোগগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। নথিপত্র যাচাইয়ের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েল বলেন, ‘অভিযোগগুলো সত্য নয়। হাসপাতালের পক্ষ থেকে সব কাগজপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে আগে সরকারি পর্যায়ে তদন্ত হয়েছে। অনেকেই অভিযোগ করেছিলেন। তবে তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। দুদক আবারও তদন্ত করছে। তাদের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।

তবে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত কমিশন নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews