বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার। গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত। দেশের এই ক্লান্তি লগ্নে ভিনদেশীদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরে,মানচিত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ। দূর্গাপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩ ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত… পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ! মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা পাঠিয়েও ফেরেননি কৃষক বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের রিফ্রেশার প্রশিক্ষণ (২য় ব্যাচ) অনুষ্ঠিত বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে উথলী নবান্নের মেলা, উৎসবের আমেজে মুখরিত শিবগঞ্জ নাজিরপুরে ৫ নং শাখারিকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি নাজিরপুরে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এর দোকানে আগুন। প্রথম ধাপেই ভোটের লড়াইয়ে মেলান্দহ উপজেলা, ১১ ইউনিয়নে নির্বাচনী আমেজ ফাইতংয়ে আবার লড়াই: সিলেকশন বনাম ইলেকশন! প্রতিশ্রুতি নাকি ন্যায্যতা — এবার জনগণ হিসাব চায় চাতরী চৌমুহনীতে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১ গাজীপুরে ক্রয়কৃত জমি দখলের আশঙ্কা টিনের বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ রবির রাজনৈতিক কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের নাম, প্রশ্নের মুখে চাকুরির বৈধতা !! ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ৬ মামলায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকে উত্তেজনা থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী স্বাভাবিক নিয়মেই চলছে। তবে গণপরিবহন স্বাভাবিকের চেয়ে কম, আর স্কুল-কলেজ খোলা থাকায় ঘুম থেকে উঠে বিপাকে পড়েছেন অনেকেই।

চলতি সপ্তাহের আগের দিনগুলোতে ঘটে যাওয়া নাশকতা এবং বুধবার রাতের জ্বালাও-পোড়াওয়ের ঘটনা মিলিয়ে বৃহস্পতিবার নিয়ে বেশ উৎকণ্ঠা তৈরি হয়। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও সকাল থেকেই ঢাকায় ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে কোথাও দু-এক ফোঁটা বৃষ্টিও হয়েছে। হেমন্তের চতুর্থ দিনে শীত নামলো বলে এবার।

সকালে ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইট, বিজয়সরণি, মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন বিশেষ করে বাস তুলনামূলক কম। বিভিন্ন দপ্তরের কর্মী বহনকারী বাস চলতে দেখা গেলেও সাধারণ বাসগুলো প্রায় নেই বললেই চলে।

তবে মেট্রো চলছে স্বাভাবিক নিয়মে। মেট্রো স্টেশনগুলোর নিচে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইটসহ বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

আগের দিন থেকেই বাস মালিকদের ডেকে বাড়তি সতর্ক থাকার কথা বলেছে পুলিশ।

মিরপুরের এক বাস মালিক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, “আমাদেরকে বুধবারই পুলিশের তরফ থেকে বলা হয়েছে সন্ধ্যা ৬টার পর যেন বাস না চালাই। আমাদের গাড়িগুলো রাতে যেখানে রাখা ছিল, সেখানে রাতভর আমাদের লোকেরা পাহারা দিয়েছে।”

একই কারণে বৃহস্পতিবার সকালে বাস নামানো হয়নি জানিয়ে এই বাস মালিক বলেন, “আমাদের গাড়িগুলার উপরে ওদের সব টার্গেট। আমরা কী অপরাধ করছি ভাই?

“এসব কারণে সকালে গাড়ি নামাইনি। তবে পরিস্থিতি ভালো হলে ১০-১১টার দিকেই নামিয়ে দেবে সবাই, এমন আশায় আছি।”

এদিকে বাস না চললেও ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবই খোলা। অনেক স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। এমন অবস্থায় স্কুলে না গেলেও না।

বৃহস্পতিবার সকালেই দুই কন্যাকে নিয়ে মালিবাগ থেকে ধানমন্ডি আসেন মোহাম্মদ আলম।

ধানমন্ডি ২৭ এলাকায় নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণিতে পড়েন এ অভিভাবকের দুই কন্যা।

মোহাম্মদ আলম বললেন, “বাচ্চাদের স্কুলে নিয়ে আসলাম সকালে। বাসে ও লেগুনা দিয়ে এসেছি, রাস্তায় গণপরিবহন তুলনামূলক কম মনে হলো। আসার পথে কোথাও ঝামেলা চোখে পড়েনি।”

এ স্কুলের শিক্ষার্থীদের কেউ কেউ ক্লাসে আসেনি।

নর্দ্দা, কালাচাঁদপুর, গুলশান-২ এলাকায় সকাল সাড়ে ৮টা থেকেই রাস্তায় কর্মজীবী মানুষের আনাগোনা দেখা গেছে। অন্য দিনের মতোই মুদি দোকানগুলো ঠিক সময়েই খুলতে শুরু করে। স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে শুরু করেছে। স্কুলের বাইরে সন্তানদের অপেক্ষায় দেখা যায় অনেক অভিভাবককেও।

নর্দার গোল্ডেন পয়েন্ট শিশু নিকেতন অ্যান্ড হাই স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে তুষার।

ছেলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রোজিনা খাতুন বলেন, “কাছেই বাসা, তাই বাসে উঠতে হয় না; রিকশাতেই আসি। স্কুলটা ভেতরে হওয়ায় আসা-যাওয়ায় তেমন সমস্যা হয় না।

“রাস্তাঘাট তো স্বাভাবিকই মনে হচ্ছে; অন্যান্য দিন যেমনটা দেখি, তেমনটাই। ওর বাবাও সকাল সকাল কাজে চলে গেছেন; উনার অফিস তো কিছুটা দূরে, তাই একটু আগেই বের হন।”

সকাল থেকেই ঢাকার রাস্তাগুলোতে অটোরিকশা, লেগুনার মতো বাহনের দাপট ছিল বেশি। পুলিশও অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে আটকাচ্ছে না।

ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় নৈশ কোচগুলো নিয়মমতোই ঢাকায় ঢুকেছে।

তবে দিবাকালীন ট্রিপগুলোতে যাত্রী কম জানিয়ে গাবতলীর শ্যামলী পরিবহনের কাউন্টারের মাস্টার মো. ইকবাল বলছেন, “আজকে দিনের যাত্রী কম। এই কারণে হয়তো ট্রিপ কম হবে। তাছাড়া বৃহস্পতিবার এমনিতেই সকালে যাত্রী কম হয়, আর সন্ধ্যায় প্রচুর ভিড় হয়।”

মহাখালী বাস টার্মিনালকেন্দ্রিক ময়মনসিংহের সৌখিন পরিবহনের এক বাস মালিক বলছেন, “গাজীপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে বুধবার আমাদের গাড়িগুলো আসতেই পারেনি।

“আজকে কী অবস্থা হয় তার ওপর নির্ভর করবে পরিস্থিতি। এমনিতে মহাখালীতে কোনো সমস্যা নেই।”

শুক্রবার ঢাকায় ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় বৃহস্পতিবার বাস চলবে কি না তা নিয়ে উদ্বিগ্ন অনেকে।

‘বাসেস অব ময়মনসিংহ ডিভিশন’ নামে একটি ফেইসবুক গ্রুপে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়ে করা একটি পোস্টে অনেক চাকরিপ্রার্থীকে বাস চালানোর অনুরোধ জানাতে দেখা যায়।

মোফাখখারুল ইসলাম ভুঁইয়া টিটু নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, “শুক্রবার হাজারো চাকরিপ্রত্যাশী ভাই-বোনের ব্যাংক এক্সাম। বৃহস্পতিবার ঢাকা যেতে চাচ্ছি ময়মনসিংহ থেকে। ইউনাইটেড-সৌখিন চলবে কী না জানান প্লিজ।”

সীমা ঘোষ নামে আরেকজন লিখেছেন, “শুক্রবার এক্সাম, যাবো ক্যামনে?”

তবে বাস মালিকরা বলছেন, গাজীপুরে কোন সমস্যা না থাকলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাস চলবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করার কথা বলেছে। শেষ দিনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার লকডাউনের ঘোষণা রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে দলটির কিছু নেতাকর্মী। সড়ক অবরোধসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আসছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সংসদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করেছেন।

তিনি বলেছেন, “সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা সকলের জানা।

“সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আমরা সমগ্র দেশবাসী তা জেনেছি। গণতান্ত্রিক জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশও দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews