রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Title :
সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে জমিতে পানি জমে রোপা-আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী! শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন

সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর

আফজাল হোসেন শোভন, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিকদের অধিকার আদায়ে বিভাজন নয়, দাবি আদায়ে সকলকে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ৫৫ বছরে অনেক টালবাহানা আমরা দেখেছি। শুধু বুলি আওড়ানো ছাড়া সাংবাদিকদের জন্য রাষ্ট্রযন্ত্র কিছুই করেনি। তিনি রবিবার দুপুরে কিশোরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও মিলনমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন। ডিসেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইনসহ পেশার জন্য দরকারি আইন পাস করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো পথ খোলা নেই। রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সঙ্গে যা ইচ্ছে তা-ই করছে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় রাষ্ট্র কোনো জবাবদিহিতার আওতায় আনতে পারছে না। ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারে কনডেম সেলে বন্দী রাখার বিষয়ে ভেবেছিলাম রাষ্ট্রের পক্ষ থেকে জানতে চাইবে। কিন্তু না, পরে বাধ্য হয়ে আমরা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের অবিচার-জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখতে হবে। একজন সাংবাদিকের বিপদে যারা অট্টহাসি হাসে কিংবা প্রতিপক্ষকে ইন্ধন দিয়ে সহযোগিতা করে, তাদের ‘রাক্ষুসে সাংবাদিক’ আখ্যা দিয়ে বয়কট করা হবে।
বক্তারা বলেন, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন সাংবাদিকরা। অথচ তাদের নিরাপত্তা, চিকিৎসা, সামাজিক মর্যাদা এবং বেতন-ভাতা নিশ্চিত হয় না। বিএমএসএফ সেই কারণেই সাংবাদিকদের কল্যাণে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তা বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা শাখার সভাপতি হাকিম মুহা. ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল আলম শিপলু। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কিশোরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এ কে নাসির খান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শহিদুল ইসলাম পলাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews