রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরে তারা ভেঙে গাভী চুরি: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লৌহজংয়ে যুবদলের মিছিল মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী ডা. জুবাইদা রহমান সৈয়দপুরে ফ্যামিলি ও পুষ্টি কার্ডের নামে শতাধিক পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, আটক এক নারী ও এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিল জনগণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কালাইয়ে জলাবদ্ধতায় পানিতে ডুবে পাকা ধান, দিশেহারা কৃষক ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় আশরাফুল উকিলের ১০ বছরের কারাদণ্ড সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে জমিতে পানি জমে রোপা-আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী! শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন

পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরে তারা ভেঙে গাভী চুরি:

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরে তারা ভেঙে গাভী চুরি:

মো: আমজাদ হোসেন পটিয়া প্রতিনিধি (চট্টগ্রাম) :

 

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে দুটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুধপুরা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক কৃষক আবুল কাশেমের ছেলে মো. সোহেল পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক আবুল কাশেম। রাত আনুমানিক ৩টার দিকে চোরের একটি দল গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী সোহেল জানান, রাত ৩টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু না থাকার বিষয়টি দেখতে পান।

চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাভী ও একটি বাছুর রয়েছে। একটি গাভীর রং লাল-সাদা মিশ্র, অন্যটি লাল এবং বাছুরটি সাদা রঙের। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

জানা গেছে, সোহেল একসময় একটি ব্যাংকে চাকরি করতেন। চাকরি হারানোর পর ঋণ নিয়ে গরু পালন শুরু করেন। গরুগুলোই ছিল তাঁর পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। অনেক স্বপ্ন নিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু রাতের আঁধারে সেই স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেল।

এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনার পাশাপাশি পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যের (এমপি) দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সোহেল।

কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা মানুষটির গরুগুলো উদ্ধারে প্রশাসনের দ্রুত সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews