
লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,নেত্রকোনার বারহাট্টা থানার কোমরপুর গ্রামের মো:জাহাঙ্গীর (২৫) এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বেদেপাড়া এলাকার মো:বিক্রম চৌধুরী (২২)।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং থানার এসআই মো:শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে উদ্ধার করা ইয়াবাসহ জাহাঙ্গীর ও বিক্রমকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।এ বিষয়ে রোববার দুপুরে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল-ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান,মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।