1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সবাইকে নিয়ে সুন্দর একটা ফেনী গড়তে চাই, এমপি, মজনু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

সবাইকে নিয়ে সুন্দর একটা ফেনী গড়তে চাই, এমপি, মজনু

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।

পরশুরাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা বৈঠক ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) স্হানীয় একটি অডিটোরিয়ামে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাদিয়া সুলতানার সঞ্চালনায় মাসিক আইন শৃঙ্খলা বৈঠক ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র, আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক, আব্দুল হালিম মানিক, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব, ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির সদস্য সচিব, মোঃ মাহবুবুল হক মজুমদার, পৌর বিএনপির আহবায়ক, কাজী ইউসুফ মাহফুজ,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, আব্দুল আলিম মাকসুদ।

এতে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম,শাফায়াত আক্তার নুর,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম, বিজিবি প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি,পরশুরাম প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্কুল, মাদ্রাসার প্রধান,পরশুরাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান,উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা,বিআরডিভি চেয়ারম্যান,মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা প্রমুখ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মুন্সি রফিকুল আলম মজনু, তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হয়েছি,সবাই আমাকে ভোট দিয়েছে,কে ভোট দিল, আর কে দিল না, আমি সেটা আলাদা ভাবে দেখি না,আমি সবাইকে নিয়ে সুন্দর একটা ফেনী ঘটতে চাই, আমি সকলের সহযোগিতা চাই, কোন জায়গায় কি করতে হবে, আপনারা আমাকে বলবেন, আমার নির্বাচনী এলাকায়, মাদক চলবে না, চাঁদাবাজি চলবে না, মাটি কাটার চলবে না, কেউ অন্যায় করলে সাথে সাথে তাকে ধরে দিবেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই।

এতে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের প্রধানগন তাদের নিজ নিজ দপ্তরের দাবি দাবাগুলো তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট