শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে কক্সবাজার থেকে লং মার্চ

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে কক্সবাজার থেকে লং মার্চ

মোহাম্মদ আরিফ

জেলা  প্রতিনিধি কক্সবাজার

১১ দলীয় ঐক্যজোট ঘোষিত ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াতে ইসলামীর জেলা ও শহর শাখার নেতাকর্মীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার রেলস্টেশন এলাকা থেকে তারা চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন।

লং মার্চ কর্মসূচিকে ঘিরে যাত্রার আগে কক্সবাজার রেলস্টেশন এলাকায় সংক্ষিপ্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক বলেন, গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়নসহ ঘোষিত ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যেই এ লং মার্চ কর্মসূচি নেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা জামায়াতের আমির নুর আহাম্মদ আনোয়ারী বলেন, দেশে তেল, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং চলমান সংকট নিরসনের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

১১ দলীয় ঐক্যজোট ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও সারের চলমান সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

লং মার্চ ও চট্টগ্রামের সমাবেশ শান্তিপূর্ণ ও সফল করতে দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান নুর আহাম্মদ আনোয়ারী।

ব্রিফিং শেষে কক্সবাজার জেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা লং মার্চ কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews