শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত সুলতানা আহমেদ, ধামরাইবাসীর অভিনন্দন

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

মোঃ আলমগীর হোসাইন, বিশেষ প্রতিনিধি, ঢাকা জেলা

ঢাকার ধামরাই উপজেলার ১নং চৌহাটি ইউনিয়নের কৃতী সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য সুলতানা আহমেদ ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ধামরাইবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে।সুলতানা আহমেদ সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা ধামরাইসহ চৌহাটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা, খাসজমি, ভূমি অধিগ্রহণ, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি সংক্রান্ত জটিলতা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন এলাকাবাসী। ধামরাইবাসীর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সুলতানা আহমেদ যেন তাঁর ওপর অর্পিত নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে এলাকার মানুষের পাশাপাশি দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারেন এটাই সকলের প্রত্যাশা।তাঁর এই অর্জনকে ধামরাইবাসীর জন্য গর্বের বিষয় উল্লেখ করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।এলাকাবাসীর প্রত্যাশা, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সুলতানা আহমেদ ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত অধিকার ও ন্যায্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।ধামরাইবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতানা আহমেদকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews