1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্ষের হামলায় পুরুষ নারী শিশু সহ আহত ১০ দোকানসহ বাড়ি ঘর ভাঙচুর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্ষের হামলায় পুরুষ নারী শিশু সহ আহত ১০ দোকানসহ বাড়ি ঘর ভাঙচুর

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ
গোবিন্দপুর এলাকায় তারাবির নামাজের সময় ফকির বাড়িতে হামলায় পুরুষ মহিলা শিশুসহ ১০ জন আহত হয়েছে । প্রত্যুক্ষ্যদর্শী ও ঘটনার শিকার ইলিয়াস (৬০) জানান, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে প্রতিপক্ষ আসাদুজ্জামান কিরনের বাড়ীর সাথে জমিতে সার দিতে গেলে তুচ্ছ ঘটনা নিয়ে উভয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে রাত ৯ টায় তারাবির সময় কিরন তার দলবল নিয়ে ফকির বাড়িতে হামলা করে। হামলায় ঐ রাড়ির ৬/৭ টি ঘর ও একটি দোকানে দেশিয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজন ভাংচুর করে ও ইট পাটকেল ছুড়ে মারে। এ সময় রেখা আক্তার (৩৮) নামে এক গৃহবধুকে মাথায় কুপিয়ে মারাত্বক আহত করে। তাকে আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনাটি তারাবির নামজের সময় হওয়ায় বাড়ির লোকজন সকলেই নামাজে থাকার সুযোগে দুরবৃত্তরা এ হামলা করেছে। এতে পুরুষ মহিলা শিশু সহ ১০/১২ জন ইটের আঘাতে আহত হয়েছে। গোবিন্দপুর ইউনিয়ন জামাতের নেতা আজিজুল ইসলাম জানান, দু হাত না থাকা প্রতিবন্ধী রিটন (৪৮) কে তিনি একটি দাতা সংস্থা থেকে টাকা এনে বাড়িতে দোকান করে দিয়েছিলেন, এতে তার পরিবার কোনমতে আয় রোজগার করে সংসার চালাচ্ছিলেন, কিন্তু ঐ দোকানটিতেও ভাংচুর, লুটপাট করেছে হামলাকারিরা। সরেজমিন ঘটাস্থলে গিয়ে দেখা গেছে দেশীয় অস্ত্র দিয়ে ৭/৮টি ঘর কুপিয়ে ভাংচুর করা হয়েছে । অন্য দিকে আসাদুজ্জমান কিরনের প্রবাসী ভাইয়ে স্ত্রী তানজিনা (১৯) এসব ঘটনা মিথ্যা দাবী করে তাদের উপর হামলা হয়েছে বলে জানান । এছাড়াও ঐ বাড়ির কাসেমের স্ত্রী রেহেনা (৩৫) দন্দোক্তী করে বলেন সাংবাদিকদের তাদের কোন তথ্য দেয়ার প্রয়োজন নেই বলে জানান। খবর পেয়ে গেবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন ও একই ইউ: যুবদলের সভাপতি সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে দুঃখ প্রকাশ করে সহযোহিতার আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় রাতেই পুলিশের এস আই বিজয় হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লিমন বোস জানান, এ বিষয়ে অভিযোগ দিলে আইনি ব্যাবস্থা নেয়া হবে ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট