
মোঃ মহিদুল ইসলাম সোনাতলা (বগুড়া) উপজেলা প্রতিনিধি
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন কবিরাজ। তিনি বলেন, রোগীদের সেবাদানে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও আন্তরিক সেবার মাধ্যমে নার্সরা স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমও ইশমাত শার্মা তাজনীন এবং ইএমও ডাঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে অতিথিবৃন্দ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কাটেন এবং নার্সদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।