রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
টানা বৃষ্টিতে জমিতে পানি জমে রোপা-আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী! শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য

ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১৬ Time View

শাব্বীর আহমদ শিবলী নোমানী  বিশেষ সংবাদদাতা, হবিগঞ্জ

ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। তিনি বলেছেন, দেশে সংবিধান ও গণতন্ত্রের মূল চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের জন্য পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নয়াদিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের কার্যনির্বাহী পরিষদের (মজলিসে আমেলা) বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাওলানা মাদানী বলেন, দেশে ঘৃণা, বৈষম্য ও অবিচারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ঘটনার পর্যালোচনায় মনে হচ্ছে, দেশে যেন এক ধরনের ‘অঘোষিত জরুরি অবস্থা’ কার্যকর রয়েছে। এ ধরনের পরিস্থিতি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক কাঠামোর জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং আইন ও ন্যায়বিচারের ক্ষেত্রে সমতার নীতি ক্ষুণ্ন হচ্ছে। দেশের শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিতর্কিত ‘বুলডোজার অভিযান’ প্রসঙ্গেও সমালোচনা করেন জমিয়ত সভাপতি। তিনি বলেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলে তার বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ আইনের শাসনের পরিপন্থী।

মাওলানা আরশাদ মাদানী আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। তিনি দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের অধিকার, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews