
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ। সভায় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিএনপিপন্থী বিভিন্ন পেশাজীবী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিমুদ্দিন আলম। তিনি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও শ্রমিক ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রাকিবুল হাসান রিপন, জিসাপের গিয়াস উদ্দিন খোকন এবং চালক দলের জসিমসহ বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি কালাম হোসেন জয়, উত্তম কুমার সরকার, বুলবুল আহম্মদ, মুর্শেদ মারুফ, ইঞ্জিনিয়ার নুর ইসলাম সিকদার, মেঘলা, ওমর ফারুক ও শিলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সভায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতারা তাঁদের বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে মতামত তুলে ধরেন।