সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :
১৩ নং ভবানীপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে সাইদুর রহমান সবুরের বার্তা ঠাকুরগাঁও রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু। সুন্দরগঞ্জে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিয়েছে ৩০ বিদ্যালয়ের কাব- স্কাউটরা ​পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পুলিশ​ খুলনায় নিজ বাড়ির সামনে আততায়ীর গুলিতে নিহত এক। লক্ষ্মীপুর সদর হাসপাতালে শয্যার তুলনায় অতিরিক্ত রোগী, ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর দাবি কেশবপুরের রেজাকাটিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য আটক, পলাতক ৩ মিরসরাইয়ে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিন-রাত চলছে প্রতিমা তৈরির কাজ সাপাহার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহিমের উন্নয়নের অঙ্গীকার। শিক্ষক ও আইনজীবির ব্যবস্হাপনায় মনপুরা রিপোর্টার্স ক্লাবের ভোট গ্রহন,সভাপতি নিশান,সাধারন সম্পাদক সুমন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে শয্যার তুলনায় অতিরিক্ত রোগী, ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর দাবি

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

লক্ষ্মীপুর সদর হাসপাতালে শয্যার তুলনায় অতিরিক্ত রোগী, ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর দাবি
লক্ষ্মীপুর প্রতিনিধি: অহিদুল ইসলাম লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নির্ধারিত শয্যার তুলনায় রোগীর চাপ বেড়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৫ জন রোগী ভর্তি থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে ১০৮ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানা গেছে। একইভাবে মেডিসিন ওয়ার্ডে ২৫ জন রোগী ভর্তি থাকার কথা থাকলেও বর্তমানে ভর্তি রয়েছেন ৯৫ জন।
শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি থাকায় চিকিৎসক ও নার্সদের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে। এর ফলে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান এবং শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট ডা. নাসিরুজ্জামানসহ চিকিৎসক ও নার্সরা অতিরিক্ত রোগীর চাপ সামাল দিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
এদিকে, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের দাবি—জেলা সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবনটি দ্রুত উদ্বোধন করে পূর্ণাঙ্গভাবে চালু করা। স্থানীয়দের মতে, ১০০ শয্যার হাসপাতালের সক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালু করা প্রয়োজন।
লক্ষ্মীপুরবাসী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, রোগীদের ভোগান্তি কমাতে এবং জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যাবিশিষ্ট লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল যত দ্রুত সম্ভব উদ্বোধন ও চালু করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews