বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার। গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত। দেশের এই ক্লান্তি লগ্নে ভিনদেশীদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরে,মানচিত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ। দূর্গাপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩ ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত… পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ! মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা পাঠিয়েও ফেরেননি কৃষক বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের রিফ্রেশার প্রশিক্ষণ (২য় ব্যাচ) অনুষ্ঠিত বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে উথলী নবান্নের মেলা, উৎসবের আমেজে মুখরিত শিবগঞ্জ নাজিরপুরে ৫ নং শাখারিকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি নাজিরপুরে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এর দোকানে আগুন। প্রথম ধাপেই ভোটের লড়াইয়ে মেলান্দহ উপজেলা, ১১ ইউনিয়নে নির্বাচনী আমেজ ফাইতংয়ে আবার লড়াই: সিলেকশন বনাম ইলেকশন! প্রতিশ্রুতি নাকি ন্যায্যতা — এবার জনগণ হিসাব চায়

সাটুরিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধ, পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় রমজান আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এরই জেরে শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাঁকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews