রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Title :
শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয়

শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নানা অনিয়মের অভিযোগে তিনটি ফার্মেসীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে শ্রীনগর বাজারে এই অভিযান চালানো হয়। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনস্বার্থে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নকল ও ভেজাল ওষুধ রোধসহ নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শ্রীনগর বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ২টি এবং ৫৩ ধারায় ১টিসহ মোট ৩টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দায়েরকৃত মামলায় তিনটি ফার্মেসীকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেনসহ পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের নাসির উদ্দিন সম্রাট।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থে ও ভোক্তাদের সুরক্ষায় প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews