শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Title :
অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম

শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ, কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানির ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর।

ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষি ও শিল্প উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, দেশের মানুষের প্রয়োজনীয় পণ্য দেশের মাটিতেই উৎপাদনের সক্ষমতা অর্জন করতে হবে। আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে চায় সরকার।

তিনি আরও বলেন, কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ফসল উৎপাদন করতে হবে। চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষক যেন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে লোকসানের মুখে না পড়েন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশে রপ্তানির সক্ষমতাও বাড়াতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন অনেকটাই স্বাবলম্বী হয়েছে। ভারতসহ অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। যেসব পণ্য আমদানির কারণে দেশের অর্থ ব্যয় হচ্ছে, সেগুলো দেশে উৎপাদনের উদ্যোগ নিতে হবে। আমাদের লক্ষ্য হবে দেশের প্রয়োজনীয় পণ্য দেশের উৎপাদনের মাধ্যমেই পূরণ করা।

আয়োডিন আমদানির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এই আমদানিনির্ভরতা কমিয়ে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি আয়োডিন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। দেশের অর্থ দেশের ভেতরেই রেখে উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কৃষকদের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে কৃষকদের অবদান অপরিসীম। কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশ খাদ্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। তাই কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত বীজ, মানসম্মত সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।

তিনি আরও ঘোষণা দেন, বগুড়া-২ আসনের সব কৃষিজমির মাটি বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করতে রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নির্ধারণ করে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত করা হবে। এতে একদিকে উৎপাদন খরচ কমবে, অন্যদিকে ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার কৃষকরা।

অনুষ্ঠানে কৃষকদের আধুনিক মসলা চাষের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাঁদের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও এগিয়ে নিতে কৃষক, গবেষক ও কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতি এবং পরিকল্পিত উৎপাদন নিশ্চিত করা গেলে কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews