
ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
রবিবার ২২ নভেম্বর ২০২৬
আনন্দ, আবেগ আর ভালোবাসায় মোড়ানো এক পরিবেশের মধ্য দিয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মারুফ সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রিপন দাস, চয়নিকা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মোঃ আল আমিন সরকার, ছয়বাড়িয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে, ইঞ্জিনিয়ার মারুফ সিকদার বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি আরও বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। এই বিদ্যালয়ের সুনাম তোমরাই বিশ্বের দরবারে ছড়িয়ে দেবে। এ সময় তিনি শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাস পার্টির আয়োজন করা হয়। গান, কবিতা আর আনন্দ-আড্ডায় মুখরিত হয়ে ওঠে পুরো হল রুম।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া এবং কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।