সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ একটি ব্রীজের অভাবে দুর্ভোগে প্রায় ৮ গ্রামের মানুষ, বছরের পর বছর অপেক্ষা—কবে মিলবে মুক্তি একটি ব্রীজের অভাবে দুর্ভোগে প্রায় ৮ গ্রামের মানুষ, বছরের পর বছর অপেক্ষা—কবে মিলবে মুক্তি দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মীর শাহে আলম এমপি উদ্যোগে পানির মগ বিতরণ চোখে আলো নেই, তবু বুকে কুরআনের আলো` `ফাইতংয়ের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ হোসাইন চট্টগ্রাম বিভাগে ৩য়` টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান অপরাধ দমন ও জননিরাপত্তায় ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন ওসি সাজ্জাদ রোমন শ্রীবরদীতে কৃষকের স্বপ্নভঙ্গ, রাতারাতি কেটে ফেলা হলো শত শত কলাগাছ লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরে তারা ভেঙে গাভী চুরি: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লৌহজংয়ে যুবদলের মিছিল মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী ডা. জুবাইদা রহমান সৈয়দপুরে ফ্যামিলি ও পুষ্টি কার্ডের নামে শতাধিক পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, আটক এক নারী ও এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিল জনগণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কালাইয়ে জলাবদ্ধতায় পানিতে ডুবে পাকা ধান, দিশেহারা কৃষক ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় আশরাফুল উকিলের ১০ বছরের কারাদণ্ড সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে জমিতে পানি জমে রোপা-আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী! শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

অপরাধ দমন ও জননিরাপত্তায় ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন ওসি সাজ্জাদ রোমন

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

অপরাধ দমন ও জননিরাপত্তায় ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন ওসি সাজ্জাদ রোমন

আফজাল হোসেন শোভন, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অনলাইন ক্যাসিনো ও জুয়া বন্ধে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা চেয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ২২নভেম্বর রোববার রাতে ঈশ্বরগঞ্জ থানার অফিসিয়াল ফেসবুক পেজ ‘Ishwarganj Thana’ থেকে প্রকাশিত এক বিশেষ বার্তায় স্থানীয় বাসিন্দাদের প্রতি এই আহ্বান জানানো হয়।
পুলিশের ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল ও কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে। এ বিষয়ে ঈশ্বরগঞ্জবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছে থানা প্রশাসন।
জনগণের সঙ্গে পুলিশের সম্পর্কের বিষয়টি তুলে ধরে বার্তায় বলা হয়, পুলিশ সমাজেরই একটি অংশ এবং জনগণের জানমালের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত। জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আরও জানানো হয়, থানা প্রাঙ্গণে নিয়মিত রোল কলের মাধ্যমে পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সব সময় উজ্জীবিত ও প্রস্তুত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের পর থেকেই মো. সাজ্জাদ রোমন উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন এনেছেন। তাঁর নেতৃত্বে মাদক, অনলাইন ক্যাসিনো জুয়া, চোরাই পণ্য উদ্ধার, দ্রুত মামলা নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে থানা পুলিশ।
কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি প্রথমে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি এবং পরবর্তীতে গত ১১ নভেম্বর সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা স্মারক লাভ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে তিনি গ্রাম্য পুলিশদের নিয়ে নিয়মিত দিকনির্দেশনামূলক সভা এবং অসহায় ও ভুক্তভোগী মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদান করে এলাকায় প্রশংসিত হয়েছেন।
থানা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, পুলিশ ও জনগণ একে অপরের পরিপূরক। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া একা পুলিশের পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। মাদক এবং অনলাইন ক্যাসিনো ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাই এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে এবং ঈশ্বরগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে পুলিশ বদ্ধপরিকর।
উপজেলায় যেকোনো ধরনের অপরাধ, মাদক, অনলাইন ক্যাসিনো জুয়া কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য জানানোর জন্য ওসির সরকারি মোবাইল নম্বরে (০১৩২০-১০৩৩৯৯) সরাসরি যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews