সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মীর শাহে আলম এমপি উদ্যোগে পানির মগ বিতরণ চোখে আলো নেই, তবু বুকে কুরআনের আলো` `ফাইতংয়ের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ হোসাইন চট্টগ্রাম বিভাগে ৩য়` টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান অপরাধ দমন ও জননিরাপত্তায় ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন ওসি সাজ্জাদ রোমন শ্রীবরদীতে কৃষকের স্বপ্নভঙ্গ, রাতারাতি কেটে ফেলা হলো শত শত কলাগাছ লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরে তারা ভেঙে গাভী চুরি: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লৌহজংয়ে যুবদলের মিছিল মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী ডা. জুবাইদা রহমান সৈয়দপুরে ফ্যামিলি ও পুষ্টি কার্ডের নামে শতাধিক পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, আটক এক নারী ও এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিল জনগণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কালাইয়ে জলাবদ্ধতায় পানিতে ডুবে পাকা ধান, দিশেহারা কৃষক ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় আশরাফুল উকিলের ১০ বছরের কারাদণ্ড সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে জমিতে পানি জমে রোপা-আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী! শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চোখে আলো নেই, তবু বুকে কুরআনের আলো` `ফাইতংয়ের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ হোসাইন চট্টগ্রাম বিভাগে ৩য়`

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

> চোখে আলো নেই, তবু বুকে কুরআনের আলো`
`ফাইতংয়ের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ হোসাইন চট্টগ্রাম বিভাগে ৩য়`

এস এম মাহমুদুল করিম হাশেমী, লামা (বান্দরবান) প্রতিনিধি: দৈনিক প্রভাতী বাংলাদেশ

লামা (বান্দরবান), ২২ নভেম্বর: ফাইতংবাসীর জন্য গর্বের দিন। পাহাড়ের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে চট্টগ্রাম বিভাগের সেরাদের কাতারে নাম লেখালেন একজন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছেন লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধুইল্যাছড়ি গ্রামের সোবহানিয়া নুরুল উলুম মাদ্রাসা, দিলওয়ারা হেফজখানা ও এতিমখানার ছাত্র হাফেজ মোঃ হোসাইন।

চোখ দিয়ে দুনিয়া দেখতে পান না হোসাইন। কিন্তু অন্তরের চোখ দিয়ে তিনি কুরআন দেখেছেন, কুরআনকে বুকে ধারণ করেছেন, কুরআনকে ভালোবেসেছেন। তার এই সাফল্য প্রমাণ করে দিয়েছে – অন্ধত্ব কোনো দুর্বলতা নয়, কুরআন যার বুকে থাকে, তার বুকই তার আলো।

`শিক্ষার মানই আসল পরিচয়`
এই সাফল্য হঠাৎ আসেনি। এর পেছনে আছে শিক্ষকদের দিনরাত মেহনত, পরিচালকের স্বপ্ন আর অভিভাবকদের দোয়া।

সোবহানিয়া নুরুল উলুম মাদ্রাসা প্রমাণ করেছে, মাদ্রাসা মানেই পিছিয়ে থাকা নয়। সঠিক পরিচালনা, সঠিক শিক্ষক আর সঠিক পরিবেশ থাকলে মাদ্রাসার ছাত্ররাও বিভাগের সেরা হতে পারে।

এখানে শুধু হিফজ করানো হয় না, আদব, আখলাক ও আত্মমর্যাদা শেখানো হয়। এতিম, গরিব কিংবা দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রকে এখানে বোঝা মনে করা হয় না, তাকে সম্মানের আসনে বসানো হয়।

> অভিভাবকদের গুরুত্ব

হাফেজ হোসাইনের সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি তার অভিভাবক।

যে বাবা-মা সন্তানকে কুরআনের হাতে তুলে দেন, আল্লাহ দুনিয়া-আখেরাতে তাদের ইজ্জত বাড়িয়ে দেন। অভিভাবক যদি সন্তানের পাশে থাকেন, শিক্ষকের সাথে যোগাযোগ রাখেন, সন্তানকে কুরআনের ভালোবাসা দেন, তাহলে সেই সন্তান কখনো হারিয়ে যায় না।

> ফিরে আসছে আস্থা আর ভালোবাসা

এক সময় মানুষ ভাবতো হিফজখানায় শুধু কষ্ট হয়। কিন্তু এই মাদ্রাসা সেই ধারণা ভেঙে দিয়েছে। এখন গার্ডিয়ানরা নিজেরা এসে খোঁজ নেন – আমার ছেলের পড়া কেমন হচ্ছে? কত পারা মুখস্থ হয়েছে?

যখন গার্ডিয়ান কুরআনকে ভালোবাসে, তখন সন্তানও কুরআনকে ভালোবাসে। যখন সমাজ কুরআনকে সম্মান করে, তখন সমাজে আত্মমর্যাদা ফিরে আসে। হাফেজ হোসাইনের এই অর্জন ফাইতংয়ের হারানো আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছে।

“অভিনন্দন ও মোবারকবাদ”
এলাকাবাসীর পক্ষ থেকে শিক্ষকবৃন্দ, পরিচালক ও অভিভাবকদের জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।

বিশেষ করে প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও সমাজসেবক শেখ এইস এম এহসানুল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। তার টাকা, শ্রম, স্বপ্ন আর দোয়ার কারণে এই প্রতিষ্ঠান আজ ফাইতংয়ের গর্বে পরিণত হয়েছে। তিনি শুধু একটি মাদ্রাসা বানাননি, বানিয়েছেন কুরআনের আলোর বাগান, এতিমদের আশ্রয়।

এলাকাবাসীর প্রত্যাশা, হাফেজ হোসাইন একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও প্রথম হয়ে ফাইতংয়ের নাম উজ্জ্বল করবে। তার উসিলায় ফাইতংয়ের প্রতিটি ঘরে ঘরে একজন করে হাফেজে কুরআন তৈরি হবে।

> কুরআন যার বুকে, ইজ্জত তার সাথে।

> কুরআন যার ঘরে, রহমত তার ঘরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews