
রমিজ উদ্দিন রুমার বক্তব্যের প্রতিবাদে ধামরাইয়ে যুবদল-ছাত্রদল ও মহিলা দলের মিছিল।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন রুমার বিরুদ্ধে সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনকে উদ্দেশ্য করে আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে ধামরাইয়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও মহিলা দলের সহ নেতাকর্মীরা।
সোমবার (৫ অক্টোবর) ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে ধামরাই উপজেলা চত্বরে জড়ো হন।পরে যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ধামরাই উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রমিজ উদ্দিন রুমার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে বিক্ষোভকারীরা ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাদের অভিযোগ ও দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়।
বিক্ষোভকারীরা বলেন,সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনকে উদ্দেশ্য করে রমিজ উদ্দিন রুমার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও আপত্তিকর। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানান।
নিউজ করার জন্য সার্বিক সহযোগীতারঃ— মোঃ আব্দুল খালেক ধামরাই উপজেলা প্রতিনিধি
দৈনিক প্রভাতী বাংলাদেশ।