বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপির মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

প্রতিনিধি মোঃ ইমরান হক গাজীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিক।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তারা দলের প্রতিষ্ঠা, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং জলজ সম্পদ সংরক্ষণে মৎস্য অবমুক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews