শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

বয়ঃসন্ধি ও ক্যানসার প্রতিরোধে কালাইয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর সকাল ১০টায় জয়পুরহাটের কালাইয়ের স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলে(ওমর কিন্ডারগার্টেন একাডেমি), এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে ও সামাজিক উদ্যোগ ‘শেকড়’-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস রিতু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘শেকড়’-এর প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শেকড়’-এর সহ-প্রতিষ্ঠাতা আরমান হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাজেরা শিরিন, নিগার সুলতানা, শ্রাবনী মুরমু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ কর্মসূচিতে বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিককালীন স্বাস্থ্যবিধি, স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ এবং প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সচেতনতামূলক এ কার্যক্রমের প্রধান আলোচক ও শেকড়ের প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল বলেন, “বয়ঃসন্ধিকাল মেয়েদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শারীরিক পরিবর্তন নিয়ে অনেক কিশোরীর মধ্যে ভয়, সংকোচ ও নানা ভুল ধারণা কাজ করে। পাশাপাশি স্তন ও জরায়ুমুখের ক্যানসার নিয়েও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। সঠিক সময়ে বিজ্ঞানভিত্তিক তথ্য ও সচেতনতা পৌঁছে দিতে পারলে কিশোরী ও নারীরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি দায়িত্বশীল হতে পারবেন।

তিনি আরো বলেন, “শেকড় নারীর স্বাস্থ্য সচেতনতা ও তাদের স্বনির্ভর করতে কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামের প্রান্তিক নারীদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতার কাজ নিয়মিত চলছে। আমাদের প্রত্যাশা কুসংস্কার ভেঙ্গে নারীদের সুস্থ এবং স্বনির্ভর করার মাধ্যমে সুন্দর করে দেশটাকে গড়ে তোলা।

আয়োজনের সভাপতি জান্নাতুল ফেরদৌস রিতু বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনঘনিষ্ঠ বিষয়ে সচেতন করে তোলাও আমাদের প্রধান দায়িত্ব। বিশেষ করে কিশোরীদের বয়ঃসন্ধি, প্রজননস্বাস্থ্য ও ক্যানসার প্রতিরোধ সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যেকোনো সংকোচ কাটিয়ে সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে দারুণভাবে সহায়তা করবে।

সামাজিক সংগঠন শেকড় এর প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মন থেকে স্বাস্থ্যবিষয়ক প্রচলিত ভুল ধারণা ও সংকোচ দূর হয়েছে। পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় তারা আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে উৎসাহিত হয়েছে।

সচেতনতামূলক কার্যক্রম শেষে স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা আবৃত্তি, গানের সাথে অনুষ্ঠানের প্রধান আলোচক ও সংগীতশিল্পী পায়েল এর গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনন্দঘন সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews