বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার। গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত। দেশের এই ক্লান্তি লগ্নে ভিনদেশীদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরে,মানচিত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ। দূর্গাপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩ ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত… পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ! মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা পাঠিয়েও ফেরেননি কৃষক বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি

সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি: ময়মনসিংহে ভূমি নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে তথ্য জানতে যাওয়া চার সাংবাদিককে হেনস্তা ও অফিসের কর্মচারীদের ডেকে ‘সাংবাদিক আসলেই বেঁধে পিটানো হবে’ এবং জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত নায়েবকে সাত দিনের মধ্যে প্রত্যাহার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহে কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান খায়রুল আলম রফিক, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, জেলা নেতা বিল্লাল হোসেন মানিক এবং ভুক্তভোগী চার সাংবাদিকসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সংবাদকর্মী অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, “সাংবাদিকদের বেঁধে রেখে পিটানোর হুমকি দেওয়া নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অভিযুক্ত আবুল কালামকে দ্রুত অপসারণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

কর্মসূচিতে অন্যান্য বক্তারা বলেন, সরকারি দপ্তর জনগণের সেবার জন্য, কোনো কর্মকর্তার ব্যক্তিগত সম্পত্তি নয়। তথ্য চাইতে গিয়ে সাংবাদিকরা যেভাবে হেনস্তার শিকার হয়েছেন, তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। বক্তারা আগামী সাত দিনের মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত নায়েব আবুল কালামকে প্রত্যাহার ও বিচারের আওতায় আনার দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রকাশিত বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দৈনিক আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির নামজারি (খারিজ) সংক্রান্ত তথ্য জানতে তিন সহকর্মীসহ সদর পৌর ভূমি অফিসে যান। এ সময় তার সঙ্গে ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আলাদিন সানি এবং সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত। নায়েব আবুল কালাম অফিসের ভেতরে চায়ের আড্ডায় ব্যস্ত থাকায় সাংবাদিকেরা দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করেন।

আড্ডা শেষে নায়েব আবুল কালাম অফিস থেকে বেরিয়ে চলে যাওয়ার সময় সাংবাদিক অনিক খান তার কাছে জমির নামজারির বিষয়ে জানতে চান। এতে নায়েব ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তথ্য জানতে হলে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আবেদন করতে বলেন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে অফিসের কর্মচারীদের ডেকে নির্দেশ দেন, এখন থেকে ভূমি অফিসে কোনো সাংবাদিক এলেই যেন তাদের বেঁধে পিটানো হয় এবং পুলিশে দিয়ে জেলে পাঠানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

উল্লেখ্য, অভিযুক্ত নায়েব আবুল কালামের বিরুদ্ধে এর আগেও সাংবাদিক হেনস্তার অভিযোগ রয়েছে। এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর অভিযোগ করেছেন, কয়েক দিন আগে একটি লেনদেনসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম তার মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

বৃহস্পতিবারের ঘটনার পরপরই ভুক্তভোগী সাংবাদিকেরা প্রতিকার চাইতে ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। তবে অভিযোগ উঠেছে, সাংবাদিকদের উপস্থিতির কথা জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত নায়েব আবুল কালামকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। অন্যদিকে, গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নায়েব আবুল কালাম অসদাচরণ ও হুমকির বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেন, সেখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে এবং তিনি শুরুতে তাদের সাংবাদিক হিসেবে চিনতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews