শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

বেহাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ, দ্রুত সংস্কারের দাবি

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১৫ Time View

বেহাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ, দ্রুত সংস্কারের দাবি

মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে কাদায় পরিণত হয়। এতে শিক্ষার্থীরা খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনায় চরম ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশ দিয়ে গুচ্ছ গ্রামের একটি সড়ক রয়েছে। চাঁদপুর বাজার থেকে মধুপুরগামী সড়কের বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অনেক যানবাহন বিকল্প পথ হিসেবে বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহার করছে। এতে মাঠের মাটি নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। ফলে মাঠের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে।
অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছে না। এছাড়া জাতীয় দিবস, ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট কার্যক্রম আয়োজনেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের খেলার মাঠ টেকসই করতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় মাটি ভরাট এবং বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর (বাউন্ডারি) নির্মাণ বা সংস্কার অত্যন্ত জরুরি। একই সঙ্গে চাঁদপুর বাজার থেকে মধুপুরগামী সড়ক দ্রুত সংস্কার করা হলে বিদ্যালয়ের মাঠে যানবাহন চলাচলও বন্ধ হবে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ ও উপযোগী পরিবেশে খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews