শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক

আফজাল হোসেন শুভ
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে পুলিশের দ্রুত ও চৌকস অভিযানে ৬ কিশোরকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাশর বোররচর ভবনের সামনের তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটিতে সরাসরি নেতৃত্ব দেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (নিঃ) মোঃ সেলিম মিয়া। তার তীক্ষ্ণ গোয়েন্দা তৎপরতা ও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাশর বোররচর ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়া তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান দল ও টহল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ইন্সপেক্টর সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই মাহমুদ মুক্তাদির (১৬) নামের এক কিশোরকে আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মোঃ রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) এবং সানজিদ (১৬) নামের আরও ৫ কিশোরকে আটক করা হয়। আটককৃতদের সবার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া, নওমহল ও বাঘমারা এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা পুলিশকে জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্থানীয় নেতা জাবির, আবিদ, আবির ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের প্ররোচনায় এবং জনপ্রতি মাত্র ১০০ টাকার প্রলোভনে পড়ে তারা ওই মিছিলে অংশ নিয়েছিল।
এ বিষয়ে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়া জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতার উদ্দেশ্যে অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের ব্যবহার করা হচ্ছে। আটককৃত ৬ কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং নেপথ্যে থাকা মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়ার সাথে টিএসআই বকুল চন্দ্র সরকার, এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই মোঃ আজগর আলী, এএসআই আনছার আলী, এএসআই আব্দুল সেলিমসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews