শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

ধামরাই থানার কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৭ Time View

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা ধামরাই থানায় মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরোও শক্তিশালী করার লক্ষ্যে এক মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০(ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোহাম্মদ তমিজ উদ্দিন সাহেব। সমাপ্ত করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাবা শামীমা পারভীন শিল্পী।সভায় কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, তানিয়া গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকেই সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার কোন বিকল্প নেই। তিনি অপরাধ প্রতিরোধে তথ্য প্রদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং শুধু একটি কর্মসূচি নয়, বরং জনগণ ও পুলিশের মধ্যে আস্থা, সহযোগিতা এবং অংশীদারীত্বের একটি কার্যকর মাধ্যম। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহবান জানান।ধামরাই থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত এর সভায় উপস্থিত অতিথিরা সমাজের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।উক্ত অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।বক্তারা বলেন,ধামরাই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং সবধরনের সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের যৌথ প্রয়াসের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews