শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

কোটালীপাড়ায় পারিবারিক বিরোধের জেরে কুপিয়ে জখমের অভিযোগ

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

নৃপেন হালদার, কোটালীপাড়া(গোপালগঞ্জ) 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক বিরোধের জেরে দুই ব্যক্তিকে রামদা দিয়ে মাথায় কোপ মারিয়া গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৯ জুন) দুপুর ১ টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের মধুর নাগরা সুইচ গেইট এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—মধুর নাগরা গ্রামের মৃতঃ জাহাঙ্গীর খানের ছেলে গোলাম আজম খান (৫০) এবং গোলাম আজম খানের ছেলে আবির খান (১৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ধরে একই গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ওবায়দুল খান (৪৭), এবং ওবায়দুল খানের ছেলে জয় খান (২৫) দেশীয় অস্ত্র, লাঠি ও রামদা নিয়ে গোলাম আজম খান ও আবিরের ওপর চড়াও হন। একপর্যায়ে বিবাদীরা তাদের হাতে থাকা রামদা দিয়ে মাথায় আঘাত করলে তারা রক্তাক্ত ও গুরুতর জখম হন।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোটালীপাড়ায় ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল (NINS&H)ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই ঘটনায় অভিযুক্ত ওবায়দুল খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ভিকটিম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews