বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Title :
টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার। গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত। দেশের এই ক্লান্তি লগ্নে ভিনদেশীদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরে,মানচিত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ। দূর্গাপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩ ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত… পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ! মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা পাঠিয়েও ফেরেননি কৃষক বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের রিফ্রেশার প্রশিক্ষণ (২য় ব্যাচ) অনুষ্ঠিত বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে উথলী নবান্নের মেলা, উৎসবের আমেজে মুখরিত শিবগঞ্জ নাজিরপুরে ৫ নং শাখারিকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি নাজিরপুরে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এর দোকানে আগুন। প্রথম ধাপেই ভোটের লড়াইয়ে মেলান্দহ উপজেলা, ১১ ইউনিয়নে নির্বাচনী আমেজ ফাইতংয়ে আবার লড়াই: সিলেকশন বনাম ইলেকশন! প্রতিশ্রুতি নাকি ন্যায্যতা — এবার জনগণ হিসাব চায় চাতরী চৌমুহনীতে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১ গাজীপুরে ক্রয়কৃত জমি দখলের আশঙ্কা টিনের বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ রবির রাজনৈতিক কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের নাম, প্রশ্নের মুখে চাকুরির বৈধতা !! ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ৬ মামলায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮১ Time View

দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনকে কেন্দ্র করে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের জেরে ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। ভবনের অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন এবং বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এটি প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।

শনিবার (১১ জুলাই) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। আলোচনা শেষে দুই পক্ষের কাছ থেকে ভবনের তালার চাবি গ্রহণ করে ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হয়।

জানা গেছে, গত ২ জুলাই নির্মাণাধীন প্রেসক্লাব ভবনে একাংশের জোরপূর্বক প্রবেশ ও দখলচেষ্টার অভিযোগ এনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অপরাংশের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, সাবেক পরিকল্পনামন্ত্রীর উদ্যোগে সরকারি বরাদ্দের ৩০ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ এন্টারপ্রাইজ ভবনটির একতলার প্রায় ৯০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন করে। তবে দরজা-জানালা, রং, টাইলস ও বাথরুমসহ কিছু কাজ এখনও বাকি রয়েছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো ভবনটি জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি। প্রেসক্লাব ভবনের নির্মাণকাজ চলাকালে শান্তিগঞ্জে কর্মরত সাংবাদিকরা সম্মিলিতভাবে এর তদারকি করেন এবং একটি প্ল্যাটফর্মের অধীনে কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে মতবিরোধের জেরে সাংবাদিকরা দুটি পৃথক অংশে বিভক্ত হন। তবে বিভক্ত হলেও সরকারি অর্থায়নে নির্মিত এই ভবনের ওপর উভয় পক্ষই নিজেদের অংশীদারিত্বের দাবি করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, গত ২ জুলাই প্রেসক্লাবের একাংশের সভাপতি দাবিদার সুহেল তালুকদার ও সাধারণ সম্পাদক দাবিদার হোসাইন আহমদের নেতৃত্বে অপর পক্ষের সঙ্গে কোনো আলোচনা বা সমন্বয় ছাড়াই ভবনের কাজ শেষ হওয়ার আগেই বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং ভবনটি দখলের চেষ্টা চালানো হয়। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয় শান্তিগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ বিষয়টির সামাজিক সমাধানের উদ্যোগ নিলেও তা সফল হয়নি।

এরপর উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে। যেহেতু ভবনটি সরকারি অর্থায়নে নির্মাণাধীন এবং এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি, পাশাপাশি কিছু নির্মাণকাজও বাকি রয়েছে, তাই অবশিষ্ট কাজ সম্পন্ন এবং দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভবনটি প্রশাসনের হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন বলেন, “ভবনটি সরকারি সম্পত্তি। এর কিছু নির্মাণকাজ এখনও বাকি রয়েছে এবং সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে বিরোধও চলমান। তাই কাজ সম্পন্ন হওয়া এবং বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews