মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

মরন ফাঁদে পরিণত মৌচাক-ফুলবাড়িয়া সড়কঃচরম দুর্ভোগে জনজীবন

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

মোঃ নাজমুল আলম উপজেলা প্রতিনিধি,কালিয়াকৈর, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ মৌচাক-ফুলবাড়িয়া সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিনের সংস্কার হীনতা এবং বড় বড় গর্তের কারনে সড়কটি এখন সাধারণ মানুষের জন্য মরন ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি ডোবাই রূপ নেয়, যার ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।সরেজমিনে দেখা যায়, মৌচাক থেকে জামালপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় পুরো রাস্তাতেই অসংখ্য ছোট বড় গর্ত তৈরি হয়েছে। পিচ ও খোয়া উঠে গিয়ে কোথাও কোথাও হাটো সমান কাদা ও গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে গর্তগুলো পানিতে তলিয়ে যায়, ফলে গাড়ি চালকরা বুঝতে পারেন না কোথায় গর্ত আর কোথায় রাস্তা। এতে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। স্কুল-কলেজের শিক্ষার্থী চাকুরীজীবী এবং জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্সে যাতায়াতকারী রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। এ সমস্যা বিগত কয়েক বছর যাবত। বর্তমানে একই রাস্তার কাজ চলমান আছে চা বাগান থেকে ফুলবাড়িয়া পর্যন্ত।স্থানীয় বাসিন্দা ও নিয়মিত পথচারীদের অভিযোগ, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং গাড়ি চলাচল থাকলেও দীর্ঘ সময় ধরে কোন সংস্কার হয়নি। সংস্কারের অভাবে রাস্তাটি এখন খানাখন্দে ভরা। বর্ষা মৌসুমে পানির কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠেছে। রাস্তার এমন করুণ্দশার কারণে অটোরিকশা এবং সিএনজি চালিত অটো রিক্সা চলতে রাজি হয় না, ফলে বাড়াও বেশি গুনতে হচ্ছে। অনেক সময় যানজট ও যানবহনের যন্ত্রাংশ বিকল হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হয়।এলাকাবাসী জানান, কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।,ভুক্তভোগী জনতা ও স্থানীয় সচেতন মহলের, জনসাধারণের জীবনের ঝুঁকি ও ভোগান্তি কমাতে অনতি বিলম্বে মৌচাক টু ফুলবাড়িয়া সড়কটি নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক। কালিয়াকৈর ও জেলা প্রশাসন ও স্থানীয় সরকার ও জনপথ বিভাগের বৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুত রাস্তাটির কাজ সম্পূর্ণ রূপে রূপান্তর করা হোক এটা এলাকাবাসীর দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews