মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

রৌমারী সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১,১৪৮ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব না হলেও আসামীবিহীন অবস্থায় ১,১৪৮ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, “চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এই নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৩ জুলাই ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ বিজিবির অধীনস্থ দাঁতভাঙ্গা বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১০৫৬/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ১,১৪৮ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস জব্দ করা হয়।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কসমেটিকস আইনানুগ প্রক্রিয়া শেষে রৌমারী কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও একই দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে ৩৫ বিজিবি। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews