মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

বৃষ্টি উপেক্ষা করে কালকিনিতে জনস্রোত, বরিশাল সফরে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

উজ্জ্বল মন্ডল কালকিনি (মাদারীপুর)

বরিশালে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মাদারীপুরের কালকিনি উপজেলায় দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখা এবং ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য হাজারো নেতাকর্মী ভিড় জমান।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কের দুই পাশে অবস্থান নেন। তাদের একটাই প্রত্যাশা—প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখা এবং ফুলেল শুভেচ্ছা জানানো।

সকাল থেকে কখনও গুঁড়ি গুঁড়ি, আবার কখনও ভারী বৃষ্টি হলেও নেতাকর্মীদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। অনেকের হাতে ছিল ফুল, কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন। স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়কের আশপাশের এলাকা।

দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের গাড়িবহর কালকিনির ভুরঘাটা এলাকা অতিক্রম করলে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। এ সময় লাল-সবুজের গাড়িতে থাকা তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। বৃষ্টির মধ্যেই বাদ্যযন্ত্র বাজিয়ে ও স্লোগানের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান নেতাকর্মীরা।

এ সময় কালকিনি উপজেলা-পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ভুরঘাটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

বরিশাল সফরকে কেন্দ্র করে কালকিনি উপজেলায় কয়েকদিন থেকে শুরু করে আজ দিনভর ছিল উৎসবের আমেজ। প্রবল বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ফুলেল অভ্যর্থনা সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত জনতার ভালোবাসার জবাব দেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews