মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

কালকিনি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

উজ্জ্বল মন্ডল, মাদারীপুর

পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরের কালকিনি পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন প্রকল্পের আওতায় এক বর্ধিত পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে কালকিনি উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রাম (ইউজিআইআইপি)-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে পৌর এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি কৃষি খাতের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে নাগরিকদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, পৌর প্রকৌশলী রাকিবুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই নগরায়ণ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আয়োজকরা জানান, পরামর্শকরণ সভায় প্রাপ্ত মতামত ও সুপারিশগুলো বিবেচনায় নিয়ে কালকিনি পৌরসভার একটি যুগোপযোগী ও বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে পৌর এলাকার পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews