মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক উদ্ধার ৫ মোটরসাইকেল ও বিপুল মাদক

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাও জব্দ করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) সকালে পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম এ তথ্য জানান।তিনি বলেন,গত ৯ জুলাই লৌহজং উপজেলার পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের বাপ্পী চত্বর এলাকা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজিব পাইককে গ্রেপ্তার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।অভিযানে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।একই সময় আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।তার কাছ থেকে আরও দুটি মোটরসাইকেল,এক হাজার ১০০ পিস ইয়াবা এবং দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়,অভিযানে মোট পাঁচটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ সুপার মো:মেনহাজুল আলম বলেন,চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো:কামরান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান,জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক অর্জুন দাস,পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন,পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews