মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ নম্বর পাথারিয়া
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান সমাজসেবক মো. আব্দুল আজিজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তিনি তাঁদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
মো. আব্দুল আজিজ বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং মানুষের পাশে থেকে সেবা করা। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে শুনবেন এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন।
তিনি জানান, তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, কৃষকদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলা।
প্রচারণার সময় তিনি বলেন, “আমি প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করতে চাই। ওয়ার্ডের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা পেলে ৩ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও গণসংযোগের মাধ্যমে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। তাঁর দাবি, জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।
“একটাই লক্ষ্য—ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন”—এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন মেম্বার পদপ্রার্থী মো. আব্দুল আজিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews