মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪ এ এপিবিএনের অভিযান: ওয়ান শুটার, ১৬৬ পিস ইয়াবা ও ৬৬ হাজার ৬০০ টাকাসহ আটক ৩

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৪ এ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার অস্ত্র, ১৬৬ পিস ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) এপিবিএনের একটি বিশেষ দল ক্যাম্প-২৪-এর এলএমএস (LMS) বি ব্লকের ২২৩ নম্বর বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার অস্ত্র, ১৬৬ পিস ইয়াবা এবং নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।উদ্ধারকৃত নগদ অর্থের মধ্যে ছিল ১ হাজার টাকার ৫৩টি নোট, ৫০০ টাকার ২৬টি নোট এবং ২০০ টাকার ৩টি নোট।আটক ব্যক্তিরা হলেন— আক্তার হোসেন (২৬), পিতা: নবী হোসেন, দক্ষিণ আলীখালী, ৮ নম্বর ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ; বশির আহমেদ (২৫), পিতা: আব্দুর রহমান, রোহিঙ্গা ক্যাম্প-২৪, এলএমএস-বি ব্লক, সাব-ব্লক এ-৪; এবং আবুল বাসের ওরফে আবদুয়া (৩২), পিতা: মোহাম্মদ হাশিম, রোহিঙ্গা ক্যাম্প-২৪, এলএমএস-বি ব্লক, সাব-ব্লক এ-৪।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে যানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews