শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ তালা উপজেলা বিএনপির সভাপতি, হাসপাতালে ভর্তি

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

আরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি, তালা (সাতক্ষীরা) :

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তালা উপজেলার ইসলামকাটির গোপালপুর স্টেডিয়াম ও পার্ক পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বাবু মুনাল কান্তি রায়।
পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবু মুনাল কান্তি রায়। সঙ্গে সঙ্গে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তাঁকে নিজ গাড়িতে করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রজ্ঞা লাবনী তুলি তাঁর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন।
খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি বাবু নারায়ণ মজুমদার।পরে মুঠোফোনে যোগাযোগের পর বাবু মুনাল কান্তি রায়ের স্ত্রী ও পুত্র হাসপাতালে পৌঁছান।
দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে মোটামুটি সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews