শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

আইনশৃঙ্খলার উন্নতি না হলে জনগণ আবারও রাজপথে নামবে বললেন হাসনাত আব্দুল্লাহ

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।হাসনাত আব্দুল্লাহ বলেন,জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে, যা উদ্বেগজনক।

তিনি অভিযোগ করেন,নির্বাচনের আগে এক কোটি মানুষের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন হয়নি।বরং দেশে মাদক ও জুয়ার বিস্তার বেড়েছে এবং সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে।শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন,তাদের ত্যাগের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা উচিত নয়।জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনীতে পরিণত করতে পুলিশ সংস্কার কমিশন এবং স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন,শুধু সরকার পরিবর্তন করলেই চলবে না রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি।প্রয়োজনীয় সংস্কার ছাড়া দক্ষ নেতৃত্ব দিয়েও কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।

তিনি আরও অভিযোগ করেন,রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।একই সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন সিরাজদিখান এলাকায় দখল হওয়া জমি হাতবদলের অভিযোগ তুলে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকারও সমালোচনা করেন।সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার,আবু বাকের মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম,জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews