মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদের উপর কৃষকদের দুইদিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর ও সরদারপুর গ্রামের নির্বাচিত কৃষকদের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ (তয় ব্যাচ) শেষ হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ) সকাল ১০ টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) এবং শোয়ার দ্যা প্লানেট এ্যাসোসিয়েশর, জাপান এর সহযোগিতায় সহযোগিতায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষনটি সফরভাবে সম্পন্ন হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব মো: আব্দুস সালাম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, শান্তিগঞ্জের বৈজ্ঞানিক সহকারী তৌকির আহমেদ রনি। প্রশিক্ষণ প্রদান করেন এসেড হবিগঞ্জ কর্তৃক বাস্তবায়িত এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান। প্রশিক্ষণের আরো উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জ কর্তৃক বাস্তবায়িত ডিআর-সিসিএ প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান, এনরিচ প্রকল্প শিমুলবাঁক ইউনিয়নের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জামিল হক ও পাথারিয়া ইউনিয়নের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট দিপলু সূত্রধর এবং ডিআর- সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জাকারিয়া ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিবসহ ধনপুর ও সরদারপুর গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews