মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

শান্তিগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিগঞ্জ কিন্ডারগার্টেন-এর মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে। সে এবার ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদা আক্তার শোভা শুধু এবারই নয়, ধারাবাহিকভাবে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। তার মেধা ও সাফল্যের ধারাবাহিকতায় ইতোমধ্যে সে উপজেলার মর্যাদাপূর্ণ ‘এমএ মান্নান বৃত্তি’, ‘আবদুন্নুর বৃত্তি’-সহ উপজেলার প্রায় সবকটি ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জনের গৌরব লাভ করেছে।

তার এই ঈর্ষণীয় সাফল্যে তার পিতা মেহেদী হাসান কালাম, শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

সংশ্লিষ্টরা জানান, সানজিদা আক্তার শোভার এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় দিকনির্দেশনা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও সঠিক তদারকি। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে এই মেধাবী শিক্ষার্থী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews