শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

শ্রীপুরে সুদের টাকার জন্য শিশু বিক্রির অভিযোগ, নারীকে মারধর ও সাংবাদিকদের কাজে বাধা

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। খুলনা থেকে আসা ‘লাকি’ নামে এক নারীর বিরুদ্ধে সুদের টাকার জন্য একটি শিশু সন্তানকে বিক্রি করে টাকা উদ্ধারের চেষ্টা, এক নারীকে মারধর করে আহত করা এবং সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।অভিযোগ অনুযায়ী, সুদের টাকা আদায়কে কেন্দ্র করে ওই নারী একটি অসহায় পরিবারের শিশু সন্তানকে বিক্রির চেষ্টা করেন। একই ঘটনায় আরেক নারীর ওপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত নারী ও তার সহযোগীরা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে।স্থানীয়দের প্রশ্ন, কীভাবে ওই নারী এলাকায় এমন একটি সুদের সিন্ডিকেট গড়ে তুলেছেন এবং কারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।এ বিষয়ে এলাকাবাসী ও সচেতন মহল শ্রীপুর থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews