শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

পরশুরামে বিজিবি কতৃক বিনামূল্যে মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা,বিভিন্ন টেস্ট, ও ওষুধ প্রদান করা হয়

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকার মানুষের জীবন মান উন্নয়ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরুন, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ এবং শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করে থাকে।

১৫ জুলাই (বুধবার) ফেনী ব্যাটেলিয়ন (৪ বিজিবি) কর্তৃক ফেনী জেলার পরশুরাম পৌরসভার পরশুরাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী সীমান্তবর্তী এলাকার প্রায় চার হাজার মানুষের মাঝে গাইনী চিকিৎসা, শিশুরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, রক্ত পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

একই সঙ্গে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কোমলমতি প্রায় চারশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং বন্যার পূর্ব প্রস্তুতি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটেলিয়ান ৪ বিজিবি অধিনায়ক ল্যাপটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার। এসপি ছাগলনাইয়া সার্কেল, মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অনতু বড়ুয়া, পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন প্রমুখ।

এছাড়া উত্ত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞ ডাক্তারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। এবং তারা বিজিবির এ মহতী উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews