মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে চরম অব্যবস্থাপনা ও সংরক্ষণে অবহেলার কারণে গত ৬ দিনের টানা বৃষ্টির পানিতে ভিজে গুরুত্বপূর্ণ দলিল

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

মোঃ খাইরুল ইসলাম, শ্রীপুর,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে চরম অব্যবস্থাপনা ও সংরক্ষণে অবহেলার কারণে গত ৬ দিনের টানা বৃষ্টির পানিতে ভিজে গুরুত্বপূর্ণ দলিল,বালাম বই ও সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষাধিক মানুষের জমি-জমা সংক্রান্ত মূল্যবান কাগজ এখন হুমকির মুখে।

দীর্ঘদিন ধরে মূল্যবান কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করে অফিসের বিভিন্ন কক্ষের মেঝেতে স্তূপ করে রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,টিনের ছাদ,ফাটল ধরা দেয়াল আর মেঝেতে স্তূপ করে রাখা হাজারো বালাম বই।এছাড়া কয়েকটি দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণেরও অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়,ভবনের ছাদে একাধিক ফাটল,খসে পড়া প্লাস্টার এবং স্যাঁতসেঁতে পরিবেশের কারণে বিভিন্ন কক্ষে বৃষ্টির পানি প্রবেশ করছে।এতে বহু দলিল,বালাম বই ও গুরুত্বপূর্ণ নথি ভিজে লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। অফিসের কর্মচারীরা ভেজা নথিপত্র ফ্যান ও ইলেকট্রিক আয়রনের সাহায্যে শুকানোর চেষ্টা করছেন।
কালিয়াকৈর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান বলেন,টানা বৃষ্টিতে বহু মূল্যবান দলিল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দলিল এখনও বালামে তোলা হয়নি এবং অনেক নথির লেখা মুছে গেছে। জরাজীর্ণ ভবনে গুরুত্বপূর্ণ সরকারি দলিল সংরক্ষণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কালিয়াকৈরবাসীর স্বার্থে দ্রুত একটি আধুনিক ও নিরাপদ সাব-রেজিস্ট্রি ভবন নির্মাণ জরুরি।

এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্টার মো.কামরুল হাসান বলেন,টানা বৃষ্টির পানিতে কিছু মূল্যবান দলিল ও বালাম বই ভিজে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত নথিপত্র সংরক্ষণের লক্ষ্যে সেগুলো ফ্যানের বাতাস ও ইলেকট্রিক আয়রনের সাহায্যে শুকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় আইনজীবী ও দলিল গ্রহীতারা ক্ষোভ প্রকাশ করে বলেন,একটা দলিলের জন্য মানুষ জীবনের সঞ্চয় খরচ করে। সেই দলিল যদি পানিতে নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ কোথায় যাবে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও নতুন ভবন নির্মাণের দাবি জানাই।মানুষের জমির দলিল রাষ্ট্রের আমানত। আয়রন দিয়ে সেই আমানত শুকানো লজ্জার। অবিলম্বে নতুন ভবন ও দায়ী কর্মকর্তাদের জবাবদিহিতা চাই।
মানুষের জমির দলিল আয়রন দিয়ে শুকানো রাষ্ট্রের লজ্জা। দায়ীদের শাস্তি ও নতুন ভবন চাই।কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের জরাজীর্ণ ভবনের ছাদ ফেটে বৃষ্টির পানিতে গুরুত্বপূর্ণ দলিল ও বালাম বই ভিজে নষ্ট হচ্ছে। কর্মচারীরা আয়রন দিয়ে শুকাচ্ছে। দলিল লেখকরা দ্রুত নতুন ভবন ও দায়ীদের শাস্তি চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews