শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

গোবিন্দগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৬ মাদকসেবী আটক

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৬ মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। অভিযানের সময় এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৯ সদস্যের একটি ডিবি দল শনিবার (১৮ জুলাই) সকালে জুয়াড়ি আটক ও মাদকবিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে গোবিন্দগঞ্জে যায়।

সকাল প্রায় ৯টা ২৫ মিনিটে বড়দহ ব্রিজ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, নাকাইহাট বাজার সংলগ্ন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে কৃষি বিপণন অধিদপ্তরের শস্য গুদামের পরিত্যক্ত অফিসে কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় ও সেবন করছে। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।

ডিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আপেল মাহমুদ প্রধান (২৯), রাজিব শেখ (২১), নাজমুল সরকার (২০), শাকিল সরকার (২৮), মারুফ প্রধান (২১) ও শিহাব সরকার (২০)-কে আটক করা হয়। এ সময় তাদের সহযোগী সুমন (২৬) জানালা দিয়ে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আপেল মাহমুদ প্রধানের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের ১০টি ফুয়েল পেপার, ৬টি পাইপ এবং ৬টি প্লাস্টিকের কর্ক জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা নং-৪১, তারিখ ১৮ জুলাই ২০২৬ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews