রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ,সচেতনতাই পারে হেপাটাইটিসমুক্ত সমাজ গড়তে

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার

আজ ২৮ জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস।ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতাবৃদ্ধি, রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে।
হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত একটি রোগ, যা প্রধানত হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে। এর মধ্যে হেপাটাইটিস বি ও সি দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের মতো জটিল রোগের কারণ হতে পারে। উদ্বেগের বিষয় হলো, অনেক আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন কোনো লক্ষণ অনুভব করেন না। ফলে অজান্তেই রোগটি মারাত্মক আকার ধারণ করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, নিরাপদ রক্ত পরিসঞ্চালন, জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার, নিরাপদ ইনজেকশন গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হেপাটাইটিস বি-এর টিকা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। একই সঙ্গে সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করলে রোগের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিসকে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে নির্মূল করার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, হেপাটাইটিস সম্পর্কে ভয় নয়, প্রয়োজন সচেতনতা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে সংশ্লিষ্টরা বলেন, “সচেতনতা, প্রতিরোধ ও সময়মতো চিকিৎসাই হেপাটাইটিসমুক্ত সুস্থ সমাজ গঠনের প্রধান হাতিয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews